‘এপ্রিকট স্ক্রাব’, ত্বকের যত্নে এক অনন্য সমাধান

প্রতিদিনের ব্যস্ত জীবনে আমাদের ত্বক ধুলো-বালি, দূষণ, মেকআপ ও সূর্যের ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আসে। এর ফলে ত্বকের বাইরের অংশে একটি ডেড স্কিন সেলের লেয়ার জমা হয়, যা আমাদের ত্বককে মলিন ও নিস্তেজ করে তোলে। এই ডেড স্কিন সেলের লেয়ার দূর করতে এবং ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে নিয়মিত স্ক্রাব ব্যবহার করা জরুরী।

আজকের ব্লগে আপনাদের জানাবো ত্বকের যত্নে কেন স্ক্রাব জরুরী এবং গ্রুমির এপ্রিকট স্ক্রাবের গুনাগুন সম্পর্কে। 

কেন নিয়মিত স্ক্রাবিং জরুরী

নিয়মিত ত্বকের যত্নে স্ক্রাবিং এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমাদের ত্বক সাইকেল অনুযায়ী নতুন সেল তৈরী করে এবং পুরনো সেলগুলো ঝরে যায়। কিন্তু অনেক সময় এই ডেড সেলগুলো পুরোপুরি ঝরে যেতে পারে না, ফলে ত্বকের লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। এবং এই কারণে দেখা দেয় ব্লাকহেডস, হোয়াইটহেডস ও ব্রণের মতো সমস্যা। নিয়মিত স্ক্রাবিং এর মাধ্যমে এই সমস্যাগুলো দূর করার পাশাপাশি আমরা ফিরে পেতে পারি ত্বকের হারানো উজ্জ্বলতা। 

সেই সাথে স্ক্রাবিং ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। কারণ স্ক্রাবিং এর সময় আমরা হালকাভাবে ম্যাসেজ করে স্ক্রাব করি। এতে ত্বকের নিচে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং ত্বকের সেলগুলো প্রয়োজনীয় অক্সিজেন ও নিউট্রিশন পায়। স্ক্রাবিং এরপর ত্বক এতটাই পরিষ্কার ও মসৃণ হয়ে যায় যে, তখন যেকোন ময়েশ্চারাইজার, সিরাম বা যেকোন স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকে খুব ভালোভাবে এবজরবড হতে পারে এবং সেই সাথে এই প্রোডাক্টগুলোর কার্যকারিতা বহুগুনে বেড়ে যায়। 

এছাড়া নিয়মিত ফেইস স্ক্রাবিং না করলে ত্বক রাফ ও আনইভেন হয়ে যায়, যা নিজের কাছেই দেখতে ও স্পর্শ করতে ভালো লাগেনা। তাই হেলদি স্কিন পেতে স্ক্রাবিং একটি এসেনশিয়াল স্টেপ। 

এবার আসি গ্রুমির এপ্রিকট স্ক্রাবের কথায়।

বাজারে বিভিন্ন ধরনের স্ক্রাব পাওয়া গেলেও গ্রুমির এপ্রিকট স্ক্রাব উইথ ওয়ালনাট শেল পাউডার তার প্রাকৃতিক গুনের কারণে বিশেষভাবে পরিচিত। এটি এপ্রিকট ফলের এক্সট্র্যাক্ট ও ওয়ালনাট শেলের পাউডার দিয়ে তৈরী, যা একটি ন্যাচারাল এক্সফোলিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে। এপ্রিকট ভিটামিন সি এবং ই এর মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এই উপাদানগুলো ত্বককে ফ্রি র‍্যাডিকেলসের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে। 

এবং ওয়ালনাট শেলে আছে অ্যাামিনো অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি এবং ভিটামিন ই। এই এতসব গুনাগুনের কারণে এই স্ক্রাবটি শুধুমাত্র পরিষ্কার ই করেনা, বরং ত্বকের ওভারঅল হেলথ ইম্প্রুভ করে। এর বিটসগুলো গোলাকার এবং সফট হওয়ায় স্ক্রাবিং এর সময় ত্বকে কোন ইরিটেশন হয় না এবং জেন্টেলভাবে এক্সফোলিয়েশনের কাজ করে। শুষ্ক থেকে তৈলাক্ত, সব ধরনের ত্বকের জন্য উপকারী গ্রুমির এই এপ্রিকট স্ক্রাবটি। 

সপ্তাহে ২-৩ বার এপ্রিকট স্ক্রাব ব্যবহার করে আপনি সহজেই একটি স্বাস্থ্যোজ্জ্বল, কোমল এবং মসৃণ ত্বক পেতে পারেন। 

গ্রুমির এপ্রিকট স্ক্রাবসহ স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mygroome.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Groome থেকে।

                                       লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা